বড়লেখায় দোকানের তালা ভেঙে ব্যবসায়ির সাড়ে ৩ লাখ টাকা চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় দোকানের তালা ভেঙে ব্যবসায়ির সাড়ে ৩ লাখ টাকা চুরি

  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখার দাসেরবাজারে মঙ্গলবার সন্ধ্যাবেলা এক বিকাশের দোকানে (মোবাইল জোন) দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ি মাগরিবের নামাজে গেলে সংঘবদ্ধ চোরেরা দোকানের গ্লাসের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকানের মালিক আজহারুল ইসলাম মজনু বলেন, প্রতিদিনের মত মঙ্গলবার মাগরিবের আজানের পর নামাজ পড়তে দোকানের গ্লাসের দরজায় তালা লাগিয়ে তিনি মসজিদে চলে যান। নামাজ শেষে দোকানে ঢুকে দেখেন অজ্ঞাত চোরেরা কৌশলে দোকানের তালা ভেঙে ক্যাশ কাক্সে রক্ষিত প্রায় সাড়ে ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Manual7 Ad Code

পার্শবর্তী দোকানের সিসি টিভি ফোটেজে দেখা যায়, বিকেল ৪ টা থেকে দোকানের আশপাশ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি ঘোরাঘুরি করছিল। মাগরিবের নামাজের সময় দোকানের ভেতর থেকে সেই ব্যক্তি টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, বিষয়টি আমরা প্রাথমিকভাবে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!