বড়লেখায় চা শ্রমিক পরিবারে স্যানিটারি মালামাল ও চারা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় চা শ্রমিক পরিবারে স্যানিটারি মালামাল ও চারা বিতরণ

  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগানের হতদরিদ্র ১০টি চা শ্রমিক পরিবারের মাঝে উন্নতমানের নিরাপদ স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপন করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে এনজিও সংস্থা ‘জালালাবাদ ফাউন্ডেশন ঢাকা’। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উপকারভোগিদের মাঝে স্যানিটারি সামগ্রি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদের সভাপতিত্বে স্যানিটারি মালামাল ও গাছের চারা বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রওশন জাহান, সাংবাদিক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা ইরেশ চক্রবর্তী, পাথারিয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোহন রিকমুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews