বড়লেখায় নিখোঁজ প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় নিখোঁজ প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual8 Ad Code

বড়লেখায় মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ প্রবাস ফেরত যুবক সাগর দাসের ঝুলন্ত লাশ পরদিন সকালে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে থানা পুলিশ নিহতের লাশের সুতরহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে মানসিক বিকারগ্রস্থ হয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

সাগর দাস (২৫) বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের সনত দাসের দ্বিতীয় ছেলে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Manual3 Ad Code

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাগর দাস বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে তার বাড়ির পুর্ব দিকের খালের পাড়ে স্বজনরা একটি গাছের সঙ্গে গলায় সাদা রশিতে ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসী ও পরিবারিক সূত্র জানিয়েছে, সাগর দাস মানসিক রোগি ছিল। সে প্রবাসে থাকা অবস্থায় মানসিক সমস্যা দেখা দিলে দেশে ফিরে আসে।

বড়লেখা থানার এসআই আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাগর দাস আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!