মৌলভীবাজারে সিআইপি রহিমের মনোনয়ন বাতিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে সিআইপি রহিমের মনোনয়ন বাতিল

  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, মৌলভীবাজার : : মৌলভীবাজার-৩ (রাজনগর-মৌলভীবাজার সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি সিআইপি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

Manual1 Ad Code

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপিল আবেদনটি নামঞ্জুর হয়। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত 0৪ নভেম্বর মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

Manual8 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম, জাসদের আব্দুল মছাব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এনপিপির আবু বক্কর ও স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!