বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিমিয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব

বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিমিয়

  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখায় মঙ্গলবার প্রথম মহিলা ইউএনও হিসেবে যোগদান করেছেন ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নাজরাতুন নাঈম। প্রথম কর্মদিবস বুধবার বিকেলে তিনি বড়লেখায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম বড়লেখায় যোগদানের আগে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ইউএনও ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়।

Manual3 Ad Code

মতবিনিময় সভাঢ সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা ইউএনওর কাছে তুলে ধরেন। তা শুনে নবাগত ইউএনও নাজরাতুন নাঈম তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশপাশি তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, একজন ইউএনও’র একেবারে রুট লেভেলে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ও সাধারণ মানুষের ব্যাপক কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগ তিনি যথাযথভাবে কাজে লাগাতে চান। এজন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি অ্যাডভোকেট গোপাল দত্ত, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, একাত্তর টিভি ও মানবজমিন প্রতিনিধি এ.জে লাভলু, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম, বাংলাদেশের খবর প্রতিনিধি মস্তফা উদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!