শেখ হাসিনার কারনেই দেশ আজ উন্নয়নের রোলমডেল –শফিক চৌধুরী  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

শেখ হাসিনার কারনেই দেশ আজ উন্নয়নের রোলমডেল –শফিক চৌধুরী 

  • রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

Manual4 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের সবার উচিত দেশের ইতিহাস জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। আমাদের সকলের উচিত নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের এই বীরগাঁথা ইতিহাস ছড়িয়ে দেওয়া।
তিনি মহান বিজয় দিবস উপলক্ষে ৮নং উছমানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়ে যাচ্ছেন, অনেক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। তাদের জন্য সব সময় আন্তরিক কাজ করছেন। শেখ হাসিনার কারনেই দেশ আজ উন্নয়নের রোলমডেলে পরিনত হয়েছে।
৮নং উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুলের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মুহিবুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আহমদসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!