বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়

  • সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual6 Ad Code

বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী মাদক, জুয়া, চোরাচালান, ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। রোববার রাতে বড়লেখায় কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। এব্যাপারে তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান, কিশোর গ্যাং, ইভটিজিং, বেপরোয়া ও বিকট শব্দে গাড়ি চালিয়ে শব্দ দূষণ এবং কাউন্টার মামলা দিয়ে হয়রানিসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন। জবাবে ওসি সঞ্জয় চক্রবর্তী মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, এসব ব্যাপারে কোন ছাড় নেই। এছাড়া চুরি, কিশোর গ্যাংয়ের উৎপাত, বেপরোয়া ও বিকট শব্দে গাড়ি চালিয়ে শব্দ দূষণ বন্ধে পুলিশ দৃঢ়তার সাথে কাজ করবে। কেউ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও পুলিশের নজর থাকবে। এসব সমস্যা নির্মূল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সাংবাদিকদের সহযোগিতাসহ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহŸান জানান।

Manual6 Ad Code

থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম)-এর সঞ্চালনায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি অ্যাডভোকেট গোপাল দত্ত, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, একাত্তরের কথা প্রতিনিধি আদিব মজিদ, মানবজমিন ও একাত্তর টিভি প্রতিনিধি এ.জে লাভলু, যায়যায়দিন প্রতিনিধি খলিলুর রহমান, সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!