কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশু কন্যার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশু কন্যার

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

Manual6 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩) নামে দুই কন্যা  শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার ও লুফা মনি চাচাতো জ্যাটাত বোন বলে জানা গেছে। শিশুরা ওই গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলামের মেয়ে।

Manual4 Ad Code

পুলিশ ও পরিবারের লোকজন জানান, নিহত ওই দুই শিশু বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তেই বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর দাদি আশপাশে খোঁজা খুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে একটি শিশু’র মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনির মরদেহ উদ্ধার করেন।

Manual2 Ad Code

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews