কুড়িগ্রামে সাজার ভয়ে ভুয়া ডাক্তার সেজেও শেষ রক্ষা হলো না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে সাজার ভয়ে ভুয়া ডাক্তার সেজেও শেষ রক্ষা হলো না

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে মাদক মামলার সাজার ভয়ে ভূয়া ডাক্তার সেজে আত্মগোপনে ছিলেন মমিনুল ইসলাম নামের এক মাদক কারবারি। তবে শেষ রক্ষা হয়নি। দীর্ঘদিন পর তাকে গ্রেফতার করল কুড়িগ্রাম জেলা পুলিশ।

Manual3 Ad Code

রোববার (২৪ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ।

Manual6 Ad Code

পুলিশ জানায়, কুড়িগ্রামের ফলবাড়ীতে ২০১৪ সালে মাদকসহ গ্রেফতার হয় ফুলবাড়ী বড়লই গ্রামের মাদক কারবারি মোঃ মমিনুল ইসলাম। মাদক মামলায় জামিন পাওয়ার পর দীর্ঘদিন লালমনিরহাট জেলার পাটগ্রামে ডাক্তার পরিচয়ে আত্নগোপন করেন তিনি। পরবর্তীতে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর ২০২২ সালে উক্ত মাদক মামলায় তার ২ বছরের কারাদণ্ড ও অর্থ প্রদান করেন বিজ্ঞ আদালত।

পুলিশ আরও জানায়, ফুলবাড়ী থানা পুলিশ দীর্ঘদিন ধরে আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে অনুসন্ধান করতে থাকে। অনুসন্ধানের এক পর্যায়ে দীর্ঘদিন ভূয়া ডাক্তার পরিচয় দিয়ে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মমিনুলকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে গতকাল গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!