বড়লেখা থানায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব

বড়লেখা থানায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা

  • মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

Manual1 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual5 Ad Code

অদ্য-২৬/১২/২০২৩ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় বড়লেখা থানা কম্পাউন্ডে বড়লেখা থানা পুলিশ কর্তৃক মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) পুলিশ সুপার মৌলভীবাজার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মৌলভীবাজার, দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার ও একেএম হেলাল উদ্দিন, সভাপতি কমিউনিটি পুলিশিং, সমন্বয় কমিটি বড়লেখা।

Manual6 Ad Code

সভাপতিত্ব করেন নবাগত অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী, বড়লেখা থানা, মৌলভীবাজার। সভায় বড়লেখা থানার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সভাপতি, সেক্রেটারীসহ বিভিন্ন জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শ্রবন করেন এবং সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহন করেন।

আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা শেষে থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের সহিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন। ব্রিফিং এ পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে সকল পুলিশ সদস্যদের প্রতি গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। -সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!