আত্রাইয়ে স্বতন্ত্র প্রার্থীর সহযোগী বাদলকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা : আটক-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে স্বতন্ত্র প্রার্থীর সহযোগী বাদলকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা : আটক-২

  • রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ট্র্যাক প্রতীকের সহযোগী উপজেলা আ’লীগ সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে জখম ঘটনায় তার ছেলে চৌধুরী মাসুদ রানা বাদি হয়ে ২ জনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা ৫-৭ জনের কথা উল্লেখ করে থানায় মামলা করেছেন। জিজ্ঞাসাবাদে জনতার
হাতে ধৃত শামিম হোসেন ওরফে সানি (২৭) এর স্বীকারোক্তি মতে সানির গ্রামের মাসফিকুজ্জামান মিলু(৩১) কে শনিবার দিবাগত রাতে আটক করে থানা পুলিশ। আটক দুজনকে রোববার ৩১ ডিসেম্বর নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

মামলা সূত্রে, ৩০ ডিসেম্বর সকাল আনুমানিক সারে নয়টায় স্বতন্ত্র ট্র্যাক প্রতীকের এমপি পদপ্রার্থী ওমর ফারুক সুমনের নির্বাচনী ক্যাম্পে যাবার প্রাক্কালে সাহেবগঞ্জ বাজারে আগে থেকে ওৎপেতে থাকা আসামীরা পিছন থেকে বাদলের পিঠে চাকু মারলে চিৎকার শুরু করে বাদল।

Manual7 Ad Code

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঘটনার পর শামিম হোসেন সানি (২৭) কে ধাওয়া দিয়ে আটক করে জনতা । সানি প্রাথমিক স্বীকারোক্তিতে টাকার বিনিময়ে মামলার আসামী আমিরুল ইসলাম বুদন(৩২) এর কথামত কাজ করতে এসেছে মর্মে জানায়। সানির দেওয়া তথ্যমতে তার গ্রামের মাসফিকুজ্জামান মিলু(৩১) কে শনিবার রাতে আটক করা হয়। আটক দুজনের রিমান্ড চেয়ে রোববার নওগাঁ জেলাহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে এবং প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!