মাধবপুরে ট্রাকের ধাক্কায় ২জন নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবপুরে ট্রাকের ধাক্কায় ২জন নিহত

  • সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) ভোর ৬ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া মোড়ের  গ্লোবাল সিএনজি পাম্পের কাছে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, হামিদ মিয়া(৩২) ও  রনি মিয়া(২৫) । হামিদ মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে এবং রনি মিয়া একই গ্রামের আঃ হাই মিয়ার ছেলে।

Manual7 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, ‘একটি অজ্ঞাত ট্রাক জগদীশপুর গ্লোবাল সিএনজি পাম্পের কাছে মাধবপুরগামী একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে আরোহীরা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রিপন মিয়া ও মঈন উদ্দিন নামের দুইজন গুরুতর আহত হন।’

Manual3 Ad Code

হাইওয়ে ওসি জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!