বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নব-নির্বাচিত সাংসদ সুমন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নব-নির্বাচিত সাংসদ সুমন

  • সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত (স্বতন্ত্র) সংসদ সদস্য নওগাঁ জেলা আ’লীগ ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন। সোমবার দুপুরে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পার্শ্বে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি শ্রদ্ধা জানান।

Manual5 Ad Code

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এলাকার উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ-কালভাট, স্টেশনের আধুনিকায়ন করে ঢাকাগামী ট্রেন স্টপেজ, দুই উপজেলায় দুটি পৌরসভা, শিক্ষা-চিকিৎসা সেবার মান উন্নয়ন , মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের কথা বলেন। পরে তিনি তাঁর নির্বাচনী প্রতীক ট্র্যাকে চেপে নেতাকর্মীদের সাথে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে আত্রাইয়ের প্রধান প্রধান রাস্তা- বাজার হয়ে রাণীনগরের পথে যাত্রা করেন। এসময় আত্রাই উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, বিশিষ্ট ব্যবসায়ী
বাবলু আকন্দ, শহিদুল ইসলাম বাবু, সাজেদুল ইসলাম সেন্টু, জয়নাল আবেদিনসহ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!