কুড়িগ্রামে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

কুড়িগ্রামে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ 

  • বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::  কুড়িগ্রামে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের বর্ডার গার্ড স্কুল মাঠে প্রায় শতাধিক দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর  মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক মোঃ ইউনুস আলী।

Manual7 Ad Code

শীতবস্ত্র পেয়ে রাবেয়া বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, কয়দিন থাকি খুব ঠান্ডা। হামার কাপড়ও নাই। আজক্যা বিজিবির কম্বল পানু, খুব উপকার হইল মোর। দোয়া করমো আল্লাহ এমারগুলার ভাল করুক।

Manual2 Ad Code

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল  আব্দুল মুত্তাকিম বলেন, কুড়িগ্রাম অঞ্চলটি বন্যার সময় বন্যা আর শীতের সময় খুবই শীত। এই দূ্র্যোগপূর্ন এলাকায় শীতের বৈরী আবহাওয়া থেকে মানুষের শীতের কষ্ট নিবারনে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এভাবে আপনাদের পাশে থেকে আমরা যেন সবসময় উপকার করতে পারি এই প্রত্যাশায়। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!