বড়লেখায় গাঁজাসহ ইটভাটা শ্রমিক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় গাঁজাসহ ইটভাটা শ্রমিক গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: 

বড়লেখা থানা পুলিশ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের আলীনগর ব্রিকস ফিল্ডে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ইটভাটা শ্রমিক জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেছে। বুধবার গ্রেফতার মাদকসেবীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাস শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেনের সহায়তায় বোয়ালি গ্রামের আলীনগর ইটভাটায় অভিযান চালান। ইটভাটা শ্রমিকদের ৫ নং কক্ষে তল্লাশিকালে পুলিশ ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় শ্রমিক জাহাঙ্গীর মিয়াকে পুলিশ গ্রেফতার করে।

Manual1 Ad Code

বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, গাঁজাসহ ইটভাটা শ্রমিক গ্রেফতারের ঘটনায় এসআই স্বপন কান্তি দাস বাদী হয়ে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আসামি জাহাঙ্গীর মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews