বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন

  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের মেয়াদুত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এক বছরের জন্য ১২ সদস্যের আংশিক কমিটি গঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এই কমিটির অনুমোদন দিয়েছেন। এতে অলিউর রহমানকে সভাপতি, মো. আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক ও জাবিদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Manual8 Ad Code

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মিজানুর রহমান তাহের, আজাদুর রহমান, সুমন কান্ত দাস ও গোলজার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসেন, সজিবুর রহমান ও রুহুল আমিন জুমন। দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক রাসেদ আহমদ ও তৃতীয় সাংগঠনিক সম্পাদক সারওয়ার আহমদ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদুত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে আগামি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!