এনটিভি ইউরোপ’র প্রতিনিধি হলেন সাংবাদিক জুবেল আহমদ সেকেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

এনটিভি ইউরোপ’র প্রতিনিধি হলেন সাংবাদিক জুবেল আহমদ সেকেল

  • শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: ইউরোপের বহুল সম্প্রচারিত ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিউ ডট নিউজ’র সম্পাদক এবং প্রকাশ জুবেল আহমদ সেকেল।

Manual1 Ad Code

গত ১ জানুয়ারি এনটিভি ইউরোপের হেড অব নিউজ সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক জুবেল আহমদ সেকেলকে নিয়োগ প্রদান করেন। তিনি দৈনিক যুগান্তরের শুরু থেকে প্রথমে বালাগঞ্জ প্রতিনিধি ও বর্তমানে ওসমানীনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি সিলেটের বিভিন্ন স্থানীয় পত্রিকায় দীর্ঘদিন কাজ করছেন। বর্তমানে তিনি সিলেটের স্থানীয় দৈনিক একাত্তরের কথা ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকায় কর্মরত আছেন। এ ছাড়াও তিনি অবিভক্ত বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দুবারের সাধারণ সম্পাদক ও দুবারে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual1 Ad Code

ওসমানীনগর ও বালাগঞ্জ সহ এনটিভি ইউরোপ’র সংবাদ প্রচার সংক্রান্ত বিষয়ে জুবেল আহমদ সেকেল এর মোবাইল নং ০১৭২৭০২১৪১০ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এনটিভি ইউরোপের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন কালে সকলের সহযোগীতা কামনা করেছেন সাংবাদিক সেকেল।

নিয়োগ পাওয়ায় সাংবাদিক জুবেল আহমদ সেকেল এনটিভি ইউরোপ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সততা ও নিষ্টার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা দোয়া কামনা করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!