ওসমানীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন শনিবার আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে

ওসমানীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সহকারী কমিশনার(ভুমি) রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর থানার ওসি(তদন্ত)নিপেন্দ্র নাথ ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা ভিপি, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, দয়ামীর ইউপি চেয়ারম্যার এইচটি ফখর উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সত্যব্রত রায়, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন , আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, প্রধান শিক্ষক শহীদ হাসান ও শিক্ষিকা শিল্পী ধাম।

Manual1 Ad Code

সভায় সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়া সকলের আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। সরকারের মন্ত্রী সভায় শফিকুর রহমান চৌধুরীকে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞা জানানো হয়। এছাড়াও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews