আত্রাইয়ে শীতার্তদের মাঝে এমপি সুমনের কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে শীতার্তদের মাঝে এমপি সুমনের কম্বল বিতরণ

  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনে অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে শীত নিবারনে কম্বল বিতরণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য জেলা আ’লীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. ওমর ফারুক সুমন।

Manual3 Ad Code

রোববার দিবাগত রাত্রি ৯ টার দিকে এ কম্বল বিতরণ করা হয়। এরপর রাত্রি ১০ টায় রাণীনগর রেলস্টেশনেও কম্বল বিতরণ করা হয়। এসময় সাজেদুল ইসলাম সেন্টু, শহিদুল ইসলাম বাবু, মিজানুর রহমান বাবু, আরিফুল ইসলাম, হাইদার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

কম্বল পেয়ে জরিনা বিবি তার অনুভুতি জানান, ঠান্ডা বাতাশের মধ্যে স্টেশনে শুয়ে থেকে কাঁপছিলাম এমন সময় আমার গায়ে কম্বল জড়িয়ে দিয়ে বললেন একটু আরাম লাগছে বুড়িমা? আমি দোয়া করি, এভাবেই সারাজীবন সুস্থ থেকে মানুষের সেবা করে যাক আমাদের এমপি সুমন বাবা।

সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন বলেন, ১০ জানুয়ারি শপথ গ্রহণ করার পর সেখানের আনুষ্ঠানিকতা শেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাই। এর পর ঢাকার অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে ওঠার আগেই আবহাওয়া দপ্তরের মাধ্যমে নওগাঁ জেলায় বয়েচলা শৈত্য প্রবাহের খবর জানতে পেরে সন্ধায় ঢাকা থেকে রওনা দিই। আহসানগঞ্জ এবং রাণীনগর রেল স্টেশনে অসহায় ছিন্নমুল শীতার্তমানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!