সংবাদ প্রকাশ-বড়লেখায় পুলিশের হস্তক্ষেপে কলেজ ছাত্রীর পরিবার পেলো চলাচলের রাস্তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ

সংবাদ প্রকাশ-বড়লেখায় পুলিশের হস্তক্ষেপে কলেজ ছাত্রীর পরিবার পেলো চলাচলের রাস্তা

  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় অবশেষে কলেজছাত্রীর পরিবারের চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করেছে থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বুধবার বিকেলে প্রতিপক্ষের দেওয়া রাস্তার সকল প্রতিবন্ধকতা দূর করেন। এসময় থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, উত্তর শাহবাজপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর নবগোপাল, প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান, ইউপি সদস্য মাসুদুর রহমান রানা, কবির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবারের একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে ‘তিন মাস ধরে অবরুদ্ধ পরিবার, অনার্স পরীক্ষা দিতে পারলেন না মনি’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে এই অমানবিক ঘটনাটি আদালত ও পুলিশ প্রশাসনের নজরে আসে।

Manual1 Ad Code

Manual1 Ad Code

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি আলা উদ্দিনের পরিবারকে প্রভাবশালী প্রতিবেশিরা চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, গাছের চারা রোপন ও কাটা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আলাউদ্দিনের একমাত্র মেয়ে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনিকেও তারা কলেজে যেতে দেয়নি। দীর্ঘদিন ধরে পরিবারটি প্রায় অবরুদ্ধ অবস্থায় বসবাস করছিল। প্রতিপক্ষের ভয়ভীতিতে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনি মঙ্গলবারের অনার্স প্রথম বর্ষের চুড়ান্ত পরীক্ষায়ও অংশ নিতে পারেননি।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, গণমাধ্যমে ঘটনাটি প্রকাশের পরই উর্ধতন কর্তৃপক্ষ ও বিজ্ঞ আদালতের নির্দেশে বুধবার বিকেলে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভোক্তভোগিদের চলাচলের রাস্তার সকল প্রতিবন্ধকতা অপসারণ করেছেন। এখন তারা রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে প্রতিপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!