আত্রাইয়ে শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

আত্রাইয়ে শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

  • বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ের জগদাশ উচ্চ বিদ্যালয়ের সমাজ বিষয়ের সিনিয়র শিক্ষক হেলালুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বুধবার  (৩১ জানুয়ারি ) বেলা সাড়ে ১২ টার দিকে বিদ্যালয়ের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জগদাশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগদাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আনিছুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগদাশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইছাহাক আলী, ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খবিরুল ইসলাম,  উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক কর্মচারীবৃন্দ।

Manual1 Ad Code

সিনিয়র শিক্ষক হেলালুর রহমান ১৯৯৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থেকে কৃতিত্বের সাথে অবসর গ্রহন করেন।তিনি শিক্ষাকতার পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা মাধ্যমিক  শিক্ষক সমিতির কার্যকরী সদস্য, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, জেল চাউল কল মালিক গ্রুপের কার্যকরী সদস্য, নওগাঁ চক্ষু হাসপাতাল (দীপসপতু) কার্যকরী সদস্য। পদে অধিষ্ঠ থেকে মানুষের কল্যানমূলজ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

আলোচনা সভা শেষে বিদায়ী সিনিয়র শিক্ষককে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!