শমশেরনগর স্টেশনে পাহাড়িকার ইঞ্জিন বিকল : ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

শমশেরনগর স্টেশনে পাহাড়িকার ইঞ্জিন বিকল : ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
প্রতীকি ছবি

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশনে চট্রগ্রামগামী ৭২০ নং আন্তনগর পাহাড়িকা এক্সপেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে টানা ৪ ঘন্টা ট্রেনটি আটকা পড়ে। বিকল্প একটি ইঞ্জিন আসার পর বিকাল ৪টা ৫ মিনিটে আটকা পড়া পাহাড়িকা এক্সপেষ ট্রেন শমশেরনগর থেকে চট্রগ্রামের উদ্দেম্যে ছেড়ে যায়।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১০সেপ্টেম্ব) দুপুর ১২টায় চট্রগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপেস ট্রেন শমশেরনগর স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছিল।

Manual1 Ad Code

শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমূখী ৭২০ নং আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার দুপুরে শমশেরনগর রেলওয়ে স্টেশনে এসে পৌছে। এখানে ২ মিনিট যাত্রা বিরতির পর ইঞ্জিন বিকল হওয়ার পর ট্রেনটি এখানেই আটকা পড়ে।

এ অবস্থায় চট্রগ্রামগামী যাত্রীরা চরম দুর্ভোগের মাঝে পড়েন। পরে বিকাল ৪টায় আখাউড়া জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন আসার পর বিকাল ৪টা ৫ মিনিটে আটকাপড়া আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটিকে ট্রেন চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারি মাস্টার নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭২০ নং চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি এ স্টেশনে ৪ ঘন্টা আটকা ছিল।

Manual7 Ad Code

রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন র্কর্তপক্ষকে অবহিত করলে আখাউড়া জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে আটকাপড়া ট্রেনটিকে উদ্ধার করে টেনে নিয়ে যায়। বিকল ইঞ্জিন শমশেরনগর স্টেশনে রয়েছে। তবে এসময়ের মধ্যে অন্যকোন ট্রেন না থাকায় বিঘ্ন ঘটেনি।

Manual7 Ad Code

পিআরডি/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!