জিওবি- ইউনিসেফ প্রকল্প কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

জিওবি- ইউনিসেফ প্রকল্প কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি
নিশ্চিতকরণে নির্বাচিত ইউনিয়নগুলোতে স্থানীয় গ্রামীন কমিনিউটির নেতৃত্বে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সকলের জন্য সমান ভাবে, ন্যায্যতার ভিত্তিতে খাবার ও রান্নারকাজে নিরাপদ পানি,উন্নত স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি আচরণে ইউনিয়ন কভারেজ শতভাগ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহন ও সহজতর করার উদ্যোগ গ্রহন করা হবে।
০৭ ফেব্রুয়ারি বুধবার ২নংভূকশিমইল ইউনিয়নে অবহিতকরন ও পরিকল্পনা সভায় বক্তারা আরও বলেন প্রান্তিক ও হাওর বেষ্টিত এলাকার জন্য আর্সেনিক স্কিনিং, হাওর পরিবেশ বান্ধব পরিকল্পনা, ন্যায্যতা ভিত্তিক স্থাপনা নির্বাচন ও দরিদ্যবান্ধব স্থান নির্বাচন জোড়দার করতে হবে।

Manual4 Ad Code

ডিপিএইচই ও স্থানীয় সরকার প্রতিষ্টানের সক্ষমতা এবং টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং স্থানীয় কমিউনিটির নেতৃত্ব বিকাশ এবং সমস্যা সমাধানে স্থানীয়দের অংশ গ্রহন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে ।

Manual8 Ad Code

ডিপিএইচই ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর উদ্যোগে ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে এএএন ইউনিয়ন সুপারভাইজার মোঃআমিনুর রহমানের পরিচালনায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার উক্ত অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্টিত হয়।

সভায় প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন এএএন এর এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ । উম্মুক্ত আলোচনায় জন প্রতিনিধি,সমাজ কর্মী, নারী নেত্রী ইউনিয়ন ওয়াশ কমিটির সদস্য সহ বিভিন্ন পেশা শ্রেণির নাগরিক প্রতিনিধিরা অংশগ্রহন করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews