ওসমানী নগরে দুর্ঘটনায় আতঙ্কিত প্রবাসী আমাদ আলীর পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানী নগরে দুর্ঘটনায় আতঙ্কিত প্রবাসী আমাদ আলীর পরিবার

  • রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: চ্যারেটি ওয়ার্ক করার উদ্দেশ্যে পরিবার নিয়ে গত ২৯ জানুয়ারি দেশে ফিরেন যুক্তরাজ্য প্রবাসী ওসমানীনগরের পাচপাড়া গ্রামের আমাদ আলী। পরদিন সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা সড়কেরমুখ এলাকায় সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য পরিবার নিয়ে রক্ষা পান তিনি। দুর্ঘটনার পর থেকে তিনি আতঙ্কিত রয়েছেন।

তিনি মনে করছেন আরেকটা নতুন জীবন পেয়েছেন। এর আগে তিনি করোনা মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যুর দোয়ার থেকে ফিরে ছিলেন। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের বাজার ও জনকোলাহলপূর্ণ এলাকায় স্পীড ব্রেকার স্থাপনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই প্রবাসি।

নর্থইস্ট বাংলাদেশী এওয়ার্ডস (নিবা) এর প্রতিষ্ঠাতা আমাদ আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জানান, বাংলাদেশে অবস্থানরত রুহিঙ্গাদের জন্য রমজানের খাবারের জন্য কিছু আর্থিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে পরিবার নিয়ে দেশে দেশে এসেছেন। দেশে ফেরার পরদিন মাইক্রোযোগে শেরপুর থেকে বুরুঙ্গার আনোয়ারপুর যাচ্ছিলেন।

Manual4 Ad Code

মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কে প্রবেশের জন্য সড়কের পাশে অপেক্ষমান অবস্থায় একটি দ্রুতগতির ট্রাক তাদের মাইক্রোকে ধাক্কা দিলে মাইক্রোটি ছিটকে পড়ে ধুমড়েমুচড়ে যায়। তবে অলৌকিক ভাবে তাদের কোন ক্ষতি না হলেও ট্রাক চালক গুরুতর আহত হয়। ঘটনাস্থলে কোন স্পীড ব্রেকার থাকলে এমন দুর্ঘটনা ঘটতো না বলে তিনি মনে করেন।

Manual7 Ad Code

দুর্ঘটনারোধে মহাসড়কের পাশে যেখানে বাজার ও জনকোলাহলপূর্ণ এলাকা রয়েছে সেখানে স্পীড ব্রেকার স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তিনি। তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইন সিটি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র হাবিবুর রহমান হাবিব, প্রবাসী শাহ এমলাক আলী, সৈয়দা পারভীন আলী, সৈয়দ আরমান ্ধসঢ়;আলী, শাইস্তা মিয়া, মিছবাহ সিদ্দিকী, খুকন সিদ্দিকী, মটুক চৌধুরী, শাহ শওকত প্রমূখ।

Manual7 Ad Code

আমাদ আলী বলেন, বিদেশে থাকলেও আমাদের মনপ্রাণ দেশে পড়ে থাকে তাই নারীর টানে দেশে আসি। কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। মনে হয়েছে নতুন জীবন ফিরে পেয়েছি।

করোনাকালীন সময়ে আক্রান্ত হয়ে মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসে নতুন জীবন পেয়েছিলাম। সেই সময় ‘এ মিলিয়ন স্টেপ টু ফাইট কোভিড’ নামে একটি ফান্ড তৈরি করে অর্ধেক ফান্ড সে দেশের ন্যাশনাল হেলথ সার্ভিসকে এবং অর্ধেক বাংলাদেশী রোহিঙ্গা শরনার্থীদের জন্য দিয়েছি। দেশে ফিরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যেন আবার নতুন আরেকটি জীবন পেলাম। সড়ক দুর্ঘটনারোধে স্পীড ব্রেকার স্থাপনে সরকার চাইলে আমরা প্রবাসীরা সরকারকে সাধ্যমতো সহযোগিতা করবো।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!