ওসমানীনগরে একই রাতে ২০জন ছিনতাইয়ের শিকার হামলায় আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

ওসমানীনগরে একই রাতে ২০জন ছিনতাইয়ের শিকার হামলায় আহত ৩

  • রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

 ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরের ২০জন পথচারী ও ব্যবসায়ীরা একদল অস্ত্রধারী ছিনতাইকরাীদের কবলে পরে সর্বস্ব হারিয়েছেন। এক রাতে সিরিজ ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতংক দেখা দিয়েছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ৩জন আহত হয়েছে। গত শনিবার দিনগত গভীর রাতে উপজেলার গোয়ালাবাজার-বালাগঞ্জ সড়কের কালাসারা হাওরের সেতুর উপর ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, ওসমানীনগরের তাজপুর ইউপির হস্তিদুর গ্রামের দিলওয়ার হোসে, পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউপির নসিওরপুর গ্রামের পাবেল আহমদ (২০), একই গ্রামের ফয়জুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত গভীর রাতে বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল থেকে মুসল্লি ব্যবসায়ী সহ পথচারীরা নিজেদের বাড়ি ফিরছিলেন। এ সময় কালাসারা হাওর পাড়ে সেতুর কাছে পূর্বে থেকে ওত পেতে থাকা একদল অস্ত্রধারী ছিনতাইকারী বাঁশ দিয়ে পথচারি, অটোরিক্সা ও মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে। অস্ত্রেরমুখে জিম্মি করে তাদেরকে নিকট থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাত্রী ও পথচারীদের বেধে রাস্তা পাশে নামিয়ে রাখে।

Manual8 Ad Code

এ সময় ছিনতাইকারী দল একে একে প্রায় ২০জনকে আটক করে সিরিজ ছিনতাই করে। ছিনতাইকারীদের কবলে পরা নসিওরপুর গ্রামের পাবেল নামের যুবক কৌশলে তার ভাইয়ের কাছে মোবাইলে কল করে জানালে অস্ত্রধারীরা তাকের গুরুতর আহত করে। ছিনতাইয়ের খবরটি গ্রামে পৌঁছালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হস্তিদুর ও নসিওরপুর গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

Manual2 Ad Code

ছিনতাইকারীদের হাতে রশি দিয়ে বাধা লোকজনকে গ্রামবাসীরা বাঁধন খুলে উদ্ধার করেন এবং গুরুতর আহত পাবেল মিয়াকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতেই ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ছিনতাইয়ের শিকার পাবেল আহমদ, দিলওয়ার মিয়া ও আলামীন জানান, আমরা বাজার থেকে যাওয়ার পথে প্রায় ৮/১০ জনের একদল ডাকাত আমাদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে সব কিছু নিয়ে যায় এবং আমাদেরকে মারধর করে। অনুমান ১৫/২০জন লোককে আটক করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। ওসমানীগর উপজেলা মৎস্য রীগের সভাপতিক হস্তিদুর গ্রাামের সাবেক মেম্বার আজির উদ্দিন বলেন, এ ঘটনার খবর পেয়ে হস্তিদুর ও নসিওরপুর গ্রামের লোকজন এসে বাধা অবস্থায় প্রায় ১৫ জনের হাত ও পায়ের বাধন খোলে উদ্ধার করি এবং রক্তাক্ত অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করি। ওসমনানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত লিখিত ভাবে কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!