কমলগঞ্জে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

কমলগঞ্জে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে সোনামনি সিংহ ওরফে হুনা (৩৩) কে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার সকালে তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহীর নেতৃত্বে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় সিআর-৫৭/২০২০ (কমল) মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সোনামনি সিংহ ওরপে হুনাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সে উত্তর মাঝেরগাঁও গ্রামের মনি সিংহ ওরপে মনিন্দ্র কুমার সিংহের পুত্র।

Manual5 Ad Code

পূর্ব বিরোধের জের ধরে চলতি বছরের পহেলা জানুয়ারী ছুরিকাঘাত করে উত্তর মাঝেরগাঁও গ্রামের সোনামনি সিংহ ওরফে হুনা একই গ্রামের কুলেচন্দ্র সিংহের পুত্র কালামানু সিংহ (৫৮) কে প্রাণেহত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে রক্তাক্তভাবে জখম করে। গুরুতর আহত কালামানু সিংহ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর এ ঘটনায় তিনি বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, মৌলভীবাজার এর ৩নং আমলী আদালত (কমলগঞ্জ) এ দন্ডবিধি আইনের ৩২৩, ৩২৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হলে সোনামনি সিংহ ওরপে হুনা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!