প্রবাসীদের অবদান দেশের মানুষ সবসময় মনে রাখবে –সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

প্রবাসীদের অবদান দেশের মানুষ সবসময় মনে রাখবে –সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রবাসীরা বিভিন্ন দুর্যোগে দুর্বিপাকে বন্যা খরাসহ যেকোনো সংকটময় কালে দেশের মানুষের পাশে এসে দাঁড়ান। তাদের এই অবদান দেশের মানুষ সব সময় মনে রাখবে। এলাকার প্রতি এলাকার মানুষ ও আত্মীয়স্বজন গরীব দুখিদের প্রতি ভালোবাসা আর আকুতি থেকে তারা সর্বদা সাহার্যের হাত প্রসারিত করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয় দেয়ার পর সিলেটের সম্মানীত ভোট, এ অঞ্চলের মানুষ ও বিশেষ করে প্রবাসীরা আমার পক্ষে কাজ করে আমাকে জয়ী কারায় সকলের প্রতি কৃতঞ্জতা জ্ঞাপন করছি। এই এলাকার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে আগামী ৫ বছরে ওসমানীনগর-বিশ্বনাথ সহ সিলেটে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হবে। আমি এই এলাকার সন্তান হিসেবে প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সাথে সর্বাত্ব সহযোগীতা করে যাবো।

Manual6 Ad Code

তিনি গত বুধবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামের মরহুম শাহ সোনাওর আলীর বাড়িতে তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী শাহ মতছির আলীর অর্থায়ণে এবং আল মোস্তফা ট্রাস্টের সহযোগীতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual6 Ad Code

শাহ আব্দুর করিমের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট সিটি কর্পোরেনের একাধিকবারের নির্বাচিত কমিশনার ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জগদিশ চন্দ্র দাস, যুক্তরাজ্য আওয়ামীলীগের জনসংযোগ সম্পাদক ও এনআরবি ব্যাংকের পরিচালক রবিন পাল, চক্ষু শিবির আয়োজনকারী যুক্তরাজ্য প্রবাসী শাহ মতছির আলী, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া ও সমাজবেক আব্দুস সালাম।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন যুক্তরাজ্য প্রবাসী আজমল আলী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, সাজ্জাদ মিয়া, মফিজুর রহমান খান, ওসমানীনগর থানার ওসি(তদন্ত) নিপেন্দ্র নাথ ঘোষ, ওসমানীণগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস শহিদ, সাইস্তা মিয়া।

যুক্তরাজ্য প্রবাসী শাহ মতছির আলীর মরহুম পিতা ও মাতার আত্মার মাগফেরাতের জন্য আয়োজিত চক্ষু শিবিরে গরীব অসহায় ৫ শতাধিক রোগীদের মধ্যে ব্যবস্থাপত্র, ঔষধ ও চশমা প্রদান করা হয়। ৪৫জন ছানী রোগীকে চিহ্নিত করে চোকের ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!