অভিজ্ঞতা অর্জনে শ্রীমঙ্গলের প্যারাগন মৎস্য খামার পরিদর্শণ জুড়ীর মৎস্যচাষীদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

অভিজ্ঞতা অর্জনে শ্রীমঙ্গলের প্যারাগন মৎস্য খামার পরিদর্শণ জুড়ীর মৎস্যচাষীদের

  • বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

মাছ চাষের অভিজ্ঞতা বিনিময় করতে গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) জুড়ীর একদল মাছ চাষী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্যারাগন মৎস্য খামার সফর করেছেন। জুড়ী উপজেলার সিবিও এর নারী-পুরুষ মিলে ২০ জন মাছ চাষী এই অভিজ্ঞতা বিনিময়ে অংশগ্রহণ করেন। জুড়ীর এসব মাছ চাষী প্যারাগন মৎস্য খামারে পৌছালে খামার কর্তৃপক্ষ তাদের স্বাগতম জানান।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড আ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার প্যারাগন মৎস্য খামারে এই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার মো. শাহনেওয়াজ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর জিয়াউল হক।

Manual5 Ad Code

জুড়ীর সিবিও সদস্যগণকে প্যারাগন মৎস্য খামারের কর্তৃপক্ষ তাদের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যবৃন্দ অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা মৎস্য অফিসার মো. শাহনেওয়াজ সিরাজী বলেন, ‘আমরা ২০ জন মৎস্য চাষীদের নিয়ে মাছ চাষের অভিজ্ঞতা জন্য নিয়ে এসেছি। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর করে মৎস্যচাষীরা খুব উপকৃত হবেন পাশাপাশি এই খামার দেখে মাছ চাষীরা মাছ চাষ করতে আরও আগ্রহী হবে।’

শ্রীমঙ্গল উপজেলা মৎস্য অফিসার মোঃ ফারাজুল কবির বলেন, ‘জুড়ীর মাছ চাষের জন্য ২০ জন নারী ও পুরুষ মিলে অভিজ্ঞতা বিনিময়ে যোগ দেন। চাষী তার নিজ খামারে রুই জাতীয় মাছের চাষ, তেলাপিয়া, হ্যাচারী-নার্সারী বিষয়ে আধুনিক কলাকৌশল সম্পর্কে ভালো ধারনা পেয়েছেন। এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছ চাষে ভবিষ্যতে তাদের অনেক সফলতা আসবে।

মাছ চাষী মো. আব্দুস সামাদ বলেন, ‘আজ শ্রীমঙ্গলের প্যারাগন মৎস্য খামার দেখে ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা চাই জুড়ীর মানুষ এরকম খামার করে স্বাবলম্বী হোক।’

 

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার মো: শাহনেওয়াজ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারাজুল কবির, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর জিয়াউল হক।

Manual1 Ad Code

জুড়ীর সিবিও সদস্যগণকে প্যারাগন মৎস্য খামারের কর্তৃপক্ষ তাদের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যবৃন্দ অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা মৎস্য অফিসার মো: শাহনেওয়াজ সিরাজী বলেন, ‘আমরা ২০ জন মৎস্য চাষীদের নিয়ে মাছ চাষের অভিজ্ঞতা জন্য নিয়ে এসেছি। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর করে মৎস্যচাষীরা খুব উপকৃত হবেন পাশাপাশি এই খামার দেখে মাছ চাষীরা মাছ চাষ করতে আরও আগ্রহী হবে।’

শ্রীমঙ্গল উপজেলা মৎস্য অফিসার মোঃ ফারাজুল কবির বলেন, ‘জুড়ীর মাছ চাষের জন্য ২০ জন নারী ও পুরুষ মিলে অভিজ্ঞতা বিনিময়ে যোগ দেন। চাষী তার নিজ খামারে রুই জাতীয় মাছের চাষ, তেলাপিয়া, হ্যাচারী-নার্সারী বিষয়ে আধুনিক কলাকৌশল সম্পর্কে ভালো ধারনা পেয়েছেন। এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছ চাষে ভবিষ্যতে তাদের অনেক সফলতা আসবে।

Manual4 Ad Code

মাছ চাষী মোঃ আ: সামাদ বলেন, ‘আজ শ্রীমঙ্গলের প্যারাগন মৎস্য খামার দেখে ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা চাই জুড়ীর মানুষ এরকম খামার করে স্বাবলম্বী হোক।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews