কমলগঞ্জে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি ঃঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্টের উদ্যোগে ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গত সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৮০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়।

Manual3 Ad Code

মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্টর ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক গবেষক আহমদ সিরাজ, ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, ব্যবসায়ী রাসেল হাসান বখত, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল, সমাজসেবক সোহেল চৌধুরী, মুহিবুল ইসলাম চৌধুরী, ইকতিয়ার চৌধুরী, মুক্তার চৌধুরী, শাহীন চৌধুরী প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে চক্ষুসেবা প্রদান করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. ইফফাত জাহান তানিয়া, অঞ্জন দেবনাথ, দেওয়ান রুহুল আমীন চৌধুরী, মোজাহের হোসেন, শুকুর মোহাম্মদ, মেহেদী হাসান, সুমন আহমেদ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!