কমলগঞ্জে কৃষকের গবাদিপশুসহ বসতঘর পুড়ে ছাঁই : ৯ লক্ষাধিক টাকার ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু

কমলগঞ্জে কৃষকের গবাদিপশুসহ বসতঘর পুড়ে ছাঁই : ৯ লক্ষাধিক টাকার ক্ষতি

  • বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকান্ডে আসবাবপত্র, সোনা, ৩টি গবাদিপশুসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের মনসুরপুর গ্রামের তাহির মিয়ার ছেলে কৃষক আল আমিন মিয়ার বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহোযোগিতায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Manual6 Ad Code

ক্ষতিগ্রস্ত আল আমিন মিয়া বলেন, বুধবার রাত নয়টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ঘরে আগুন লাগানো হয়েছে। আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই। আমার বসতঘর, আসবাবপত্র, ১ টি গরু, ২টি ছাগল, হাঁস-মরগি, আমার মেয়ের সোনা পুড়ে শেষ হয়ে গেছে। খোলা ছাঁদের নিচে তিন সন্তান ও স্ত্রী নিয়ে বসে আছি। তিনি আরও বলেন, রাত নয়টার দিকে আমার স্ত্রী সন্তানদের ভাত খাওয়াচ্ছিলো, হঠাৎ ঘরের এক পাশ থেকে আগুন দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ে। যে যায়গা থেকে আগুন লেগেছে সেখানে কোন বৈদ্যুতিক সংযোগ নেই। আমরা ঘর থেকে বের হলেও ঘরের সকল আসবাবপত্র, গোয়াল ঘরে থাকা গরু, হাঁস-মুরগিগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Manual3 Ad Code

আল-আমীনের স্ত্রী সাফিয়া বেগম বিলাপ করে বলেন, আমরা কই যাবো এখন, আমার জামাই দিনমজুরি করে পরিবারের খরচ চালায়, আমার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার ধান, চাল, খাট, ফ্রিজ, সোনা, গরু, ছাগলসহ সবকিছু পুড়ে গেছে আমরা এখন কই যাবো।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, আগুন লাগার ঘটনা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে কৃষক আল আমিনের বসতঘর, আসবাবপত্র ও গবাদিপশু পুড়ে গেছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাৎ্ক্ষণিক নগদ ৫ হাজার টাকা দিয়েছি। আরও ৫ হাজার টাকা দিবো।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আগুন লাগার ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!