ইফতারির জন্য ১০ লক্ষ টাকা বিতরণ করলো সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ইফতারির জন্য ১০ লক্ষ টাকা বিতরণ করলো সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে

  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: পবিত্র মাহে রমজানে গরীব ও অসহায় মানুষের ইফতারের জন্য সিলেটের ওসমানীনগরে সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সাদিপুর ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়।

Manual1 Ad Code

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা ভিপির সভাপতিত্বে ও সচিব মারুতি নন্দন দামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এমসি কলেজের সাবেক অধ্যাপক ডা: নেছাওর আলী, বিশিষ্ঠ শালিশ ব্যক্তিত্ব মোস্তফা কামাল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তফজ্জুল হোসেন, সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সদস্য ফারুক উদ্দিন, গুলজার আহমদ, বিশিষ্ট মুরব্বি তঞ্জব আলী, সাতিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছকন্দর আলী, ইউপি সদস্য আব্দুল আলী ও মানবাধিকার কর্মী মামুনুর রশিদ মামুন।

অনুষ্ঠানের সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির ইউকের পক্ষ থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯জন প্রতিনিধির হাতে ১ লক্ষ ১০ হাজার টাকা করে নগদ মোট ১০ লক্ষ টাকা প্রদান করেন ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা ও অতিথিগন। ৯ ওয়ার্ডে ১ হাজার গরীব অসহায় রোজাদাররা ইফতারের জন্য জনপ্রতি ১ হাজার টাকা করে ১০ লক্ষ টাকা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা বিতরণ করবেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্দ আব্দুল হাই, জেনারেল সেক্রেটারী হাবিব আলী, ট্রেজারার সেলিম হমদ রেজা সহ সোসাইটির সকল সদস্যদের আন্তরিকতা এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও মা ও মাটির প্রতি নাড়ীর টান থাকায় যুক্তরাজ্যের মতো একটি আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ দেশে দেশে বসবাস করেও নিজেদের কষ্টার্জিত অর্থ ভোগবিলাসে ব্য না করে এলাকার গরীব ও অসহায় মানুষের জন্য অনুদান প্রদান করছেন। এজন্য অনুষ্ঠানের পক্ষ থেকে সোসাইটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও তাদের দীর্ঘায়ু কামনা করেছেন বক্তারা।

Manual1 Ad Code

অনুষ্ঠানের আয়োজক সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা ভিপি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সাদিপুর ইনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত বৃহত সংগঠন সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের পক্ষ থেকে আমাদের ইউনিয়নের গরীব অসহায় মানুষের জন্য আজ ১০ লক্ষ টাকা বিতরণ করলেন। এর পূর্বে এই সোসাইটির পক্ষ থেকে ৪ লক্ষ টাকা ব্যয়ে আমাদের ইউনিয়ন পরিষদে সোলার প্যানেল স্থাপন করে দিয়েছেন। এজন্য সাদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সোসাইটির সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রক্শ করছি। পাশাপাশা সাদিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে প্রবাসী নেতৃবৃন্দসহ সোসাইটির সকলের দান ও সাহায্য সহযোগীতা অব্যাহত রাখবেন উনাদের প্রতি এই অনুরোধ করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!