ওসমানীনগরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন :: সাজানো ঘটনায় প্রবাসীকে ফাঁসানোর অপচেষ্টা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  রাজনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে  কুলাউড়ার যুবকের মৃত্যু মৌলভীবাজারে দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা কুলাউড়ায় জাতীয় চা শ্রমিক জোট ও জাসদের উদ্যোগে মুল্লুক চলো দিবসে র‌্যালী ও সমাবেশ বড়লেখার আকিলা ফারহার স্কাউটসের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ লাভ কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে চা শ্রমিক দিবস পালিত কমলগঞ্জে নানা  আয়োজনে ভূমিমেলার উদ্বোধন কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ পরিবারের মাঝে ছাগল বিতরণ

ওসমানীনগরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন :: সাজানো ঘটনায় প্রবাসীকে ফাঁসানোর অপচেষ্টা

  • শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা দায়ের করায় সাজানো ঘটনা দিয়ে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ করেছেন উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ইমরান হোসেন গফুর বক্স।  বৃহস্পতিবার কেলা ২টায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের চাচাতো ভাই রহিম বক্স ও কাদির বক্সের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গফুর বক্স অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ দিন যুক্তরাজ্যে ছিলেন, যুক্তরাজ্যে থাকাবস্থায় তার ক্রয়কৃত জায়গার একটি টিনসেডের ঘর জোরপূর্বক দখল করে নেয় চাচাতো ভাই রহিম বক্স ও কাদির বক্স। ২০২০ সালে দেশে ফিরে ঘরটির দখল ছেড়ে দিতে বললে বড় অঙ্কের টাকা দাবি করে দখলকারিরা। সামাজিক ভাবে বিষয়টি নিস্পত্তি করার চেষ্ঠা করেও তিনি ব্যর্থ হন। এই দখলের জেরে তার স্ত্রী ও তিনি পৃথক হামলার শিকার হলে পৃথক দুটি মামলা দায়ের করেন তিনি। মামলা করায় ক্ষিপ্ত হয়ে দখলকারীরা তার মেয়েতুল্য ভাতিজিকে ভিক্টিম করে একটি ঘটনা সাজিয়ে তাকে আইনিভাবে ফাসানো এবং সামাজিকভাবে মানহানী করার অপচেষ্ঠা অব্যাহত রেখেছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!