ওসমানীনগরের নতুন ইউএনও অনুপমা দাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরের নতুন ইউএনও অনুপমা দাস

  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমাকে বদলি করা হয়েছে। তাঁকে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে ওসমানীনগর থেকে বদলী করা হয়েছে। ওসমানীনগরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুপমা দাসকে পদায়ন করা হয়েছে।

Manual8 Ad Code

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি এক প্রজ্ঞাপনের মধ্যমে অনুপমা দাসকে ওসমানীনগরের নতুন ইউএনও হিসেবে পদায়ন করেন।

নবাগত ইউএনও অনুপমা দাস এর আগে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (উপজেলা নির্বাহী অফিসার) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ৩ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি স্বাক্ষরিত এক আদেশে ওসমানীনগর ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয়কে বদলি ও পদায়ন করা হয়।

Manual7 Ad Code

ওসমানীনগরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানাকে হবিগঞ্জ উপজেলার চুনারুঘাট উপজেলায় বদলী করা হয়। আর হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমাকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। মহুয়া শারমিন ফাতেমা ইউএনও হিসেবে গত ১০ ডিসেম্বর ওসমানীনগর উপজেলায় যোগদান করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!