জুড়ী ট্রেজেডি : পল্লীবিদ্যুতের ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জুড়ী ট্রেজেডি : পল্লীবিদ্যুতের ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

  • বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

Manual7 Ad Code

জুড়ী (মৌলভীবাজার ) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায়  বজ্রপাতে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইন ছিঁড়ে টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের ৬ সদস্যের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পল্লী বিদ্যুতের তিন কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

এর মধ্যে পল্লীবিদ্যুৎ বড়লেখা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সোহেল রানা চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক আশরাফুল হুদা ও জুড়ী কার্যালয়ের ইনচার্জ রেজাউল করিম তালুকদারকে সাময়িক বরখাস্ত ও শিক্ষানবিশ লাইনম্যান মো. আশিককে চাকরিচ্যুত করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক এ বি এম মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শাস্তির বিষয়টি ১লা এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হয় এবং এ বিষয়ে আরো অধিকতর তদন্ত হবে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ ভোর ৫ টায় জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে টিনের ঘরে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের স্বামী, স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ ৬ জনের মৃত্যু হয়।

Manual6 Ad Code

ঘটনার কারণ অনুসন্ধানে পল্লী বিদ্যুতের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদারকে প্রধান করে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি তদন্তপূর্বক দাখিলকৃত প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!