এস ও এস শিশু পল্লী সিলেটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

এস ও এস শিশু পল্লী সিলেটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ 

  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ সিলেট আসন্ন পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে সিলেট জেলার ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিবারের ন্যায় পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর উপকারভোগী সুবিধা বঞ্চিত ৪৯০ টি পরিবারে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এস ও এস শিশু পল্লী সিলেট প্রাঙ্গনে পহেলা এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টায় এস ও এস শিশু পল্লী সিলেট এর প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন।

Manual3 Ad Code

অনুষ্ঠান পরিচালনা করেন,  এস ও এস সামাজিক কেন্দ্র সিলেটের সহকারী পরিচালক ও ইনচার্জ তানবীর আহমদ। গত ২ এপ্রিল বুরুঙ্গা এলাকার পূর্ব সিরজনগর, বোয়ালজোড় ইউনিয়নের সোনাপুর, মোহাম্মদপুর এলাকায়ও উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুরুঙ্গা ইকবাল আহমাদ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস ও এস শিশু পল্লী সিলেটের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, বুরুঙ্গাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মো: আখলাকুর রহমান, বুরুঙ্গা ইকবাল আহমাদ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ফখরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।

তিনদিন ব্যাপী খাদ্য বিতরণ অনুষ্ঠানের শেষ দিন ৩ এপ্রিল খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওসমানপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় এবং বোয়ালজোড় ইউনিয়নের বাণীগাঁও ঝঊঝউচ মডেল হাই স্কুলে। মমিনপুর এলাকায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস ও এস শিশু পল্লী সিলেটের প্রকল্প পরিচালক  মোহাম্মদ ইউসুফ আলী, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।

Manual8 Ad Code

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ২ কেজি পোলাও চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ২কেজি মসুর ডাল, ১কেজি পিঁয়াজ, ২০০ গ্রাম গুড়ো দুধ ২০০, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি,  ৩ প্যাকেট লাচ্চা সেমাই, ১ কেজি ছোলা।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews