কুলাউড়ায় সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী মইনুল ইসলাম সবুজের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী মইনুল ইসলাম সবুজের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া  :: আসন্ন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়ার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মইনুল ইসলাম সবুজ বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি অত্র এলাকার সর্বস্তরের জনগনের সমর্থন আশা করি। আমি কুলাউড়ার সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। পাশাপাশি আমি কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছি৷ এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছি।
জনগণের উন্নয়নে নিজেকে উজার করে দিতে এসেছি। দীর্ঘদিন যাবৎ আমি কুলাউড়ার সকল সম্মানিত ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। তাদের সুখে-দুঃখে নিজের সামর্থ্যনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা সে সুযোগটা আমাকে দিবেন। তাই আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে দল মত নির্বিশেষে সবাই আমাকে সহযোগিতা ও সমর্থন করবেন। আগামীতে আমরা সকলে মিলে কুলাউড়াকে একটি “স্মার্ট কুলাউড়া ” রুপান্তরিত করতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি রকিবুর রহমান, সহ-সভাপতি তৈমুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি, উপজেলা যুবলীগের সদস্য ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সুফিয়ান আহমদ, যুবলীগ নেতা আলমগীর বক্স, খছরু উদ্দিন প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় কুলাউড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুলাউড়ায় মইনুল ইসলাম সবুজসহ ৫জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। অন্যপ্রার্থীরা হলেন, পুরন উরাং, রাজ কুমার কালোয়ার রাজু, মোঃ সাইফুল ইসলাম কুতুব ও মোঃ আফজাল হোসেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!