নিহত ওসি মোস্তাফিজের স্মৃতিতে নির্মিত গোলঘর ‘প্রেরণা’র উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

নিহত ওসি মোস্তাফিজের স্মৃতিতে নির্মিত গোলঘর ‘প্রেরণা’র উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী এমপি

  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে কর্তব্যরত অবস্থায় নিহত হওয়া অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের স্মৃতিতে নির্মিত গোলঘর ‘প্রেরণা’র উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। ১৯ এপ্রিল শুক্রবার সন্ধায় ওসমানীনগর থানা প্রাঙ্গনে নির্মিত এই স্থাপনার উদ্বোধন করেন।
​সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পিপিএম (সেবা) সভাপতিত্বে এবং ওসমানীনগর থানার ওসি রাশেদুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পুলিশ ভালো মানুষের বন্ধু এবং অপরাধীর শত্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার পেছনে পুলিশের যথেষ্ট অবদান রয়েছে। উদ্বোধনী অুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন. সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-(সেবা), ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম (সেবা), গোলঘর নির্মাণের আর্থিক সহযোগিতা প্রদানকারী ইকবাল সমুজের ছেলে যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমদ প্রমূখ।
বক্তারা গোলঘর ‘প্রেরণা” নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদানকারী যুক্তরাজ্য প্রবাসী ইকবাল সমুজকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, কোষাধ্যক্ষ শাহ নুরুর রহমান সানুর, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মূছা, অরুনোদয় পাল ঝলক ও গোলাম রব্বানী চৌধুরী সুমন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন নিহত মোস্তাফিজের স্ত্রী মাছুমা খাতুন, তার মেয়ে মাইশা বিনতে মোস্তাফিজ ও ভাগিনা শাহাদৎ হোসেন নাবিদ। নিহত স্বামীর কর্মস্থলে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং স্বামীর স্মৃতি রক্ষার এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, নিহত ওসি মোস্তাফিজুর রহমানের স্মৃতির ধরে রাক্ষার জন্য এসপি স্যারের পরিকল্পনায় গোলঘর ‘প্রেরণা’ নিমার্ণ করা হয়েছে। প্রায় সাড়ে ৭লাখ টাকা ব্যয়ে স্থাপনাটি নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন স্থানীয় রাউৎখাই গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য হাইড যুবলীগের সভাপতি মো. ইকবাল সমুজ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর ওসমানীনগরের গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ থামাতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন ওসি মোস্তাফিজ। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!