শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে

  • শনিবার, ৪ মে, ২০২৪

Manual3 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল :: তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে প্রতিনিয়তই স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। মঙ্গলবার (৩০ এপ্রিল) সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, শ্রীমঙ্গলের সাথে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী আরও বলেন, চা-বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রতিদিন ইনডোর ও আউটডোরে রোগীর চাপ অনেক বেশী কিন্তু সে তুলনায় হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফের সংখ্যা অনেক কম। এখানে একজন ডাক্তার আউটডোরে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১২০ জন রোগীকে সেবা দিতে হয় যা উন্নত স্বাস্থ্য সেবার অন্তরায়। তাছাড়া সেবাগ্রহীতাদের অসচেতনতা ও অসহযোগিতা হাসপাতালের স্বাভাবিক সেবা প্রদান ব্যবস্থাকে বাধাগ্রস্থ করছে। তিনি বলেন, হাসপাতালের এম্বুলেন্স সার্ভিসের জন্য প্রতি বছর যে ফান্ড দেওয়া হয় তা মাত্র তিন মাসে খরচের যোগান দেয়। উপজেলা হাসপাতালের এত সীমাবদ্ধতা থাকার পরেও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, শ্রীমঙ্গলের বিভিন্ন সহায়ক পদক্ষেপ এবং হাসপাতালের অভ্যন্তরীন ব্যবস্থাপনায় আমরা স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছি।

Manual4 Ad Code

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর এর সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সূচীশ্রী সাহা।

Manual1 Ad Code

বিগত ৬ মাসে সনাকের স্বাস্থ্য বিষয়ক এসিজি’র মাধ্যমে হাসপাতালের সেবাপ্রদান ব্যবস্থায় চিহ্নিত সমস্যাসমূহ উপস্থাপন করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক শাহ আরিফ আলী নাসিম। উক্ত সমস্যাগুলো হলো, হাসপাতালের ডাক্তার-নার্সদের ডিউটি রোস্টার, ঔষধের তালিকাসহ বিভিন্ন তথ্যের অপ্রতুৃলতা, আউটডোরে রোগীদেরকে কম সময় দেওয়া ও হাসপাতালের স্টাফ-নার্সদের কর্তৃক রোগীদের সাথে খারাপ আচরণ।

Manual2 Ad Code

সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, টিআইবি-প্যাকটা প্রকল্পের দাতা সংস্থাসমূহের অন্যতম স্ইুডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)’র সেকেন্ড সেক্রেটারী পাওলা ক্যাস্ট্রো নেডারস্টাম, ইন্টার্ন ইশা হাল্টারস্টর্ম, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, শ্রীমঙ্গলের সহ:সভাপতি এডভোকেট আলাউদ্দিন আহমেদ ও গীতা গোস্বামী, সনাক সদস্য এস.এ হামিদ, মো: সুহেল মাহমুদ, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সমন্বয়কারী মো: আতিকুর রহমান, সিলেট ক্লাস্টার সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম, সনাকের ইয়েস ও এসিজি গ্রæপের সদস্যবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!