জুড়ীতে এস.এস.সিতে এ+ পেয়েছে ২৫ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুড়ীতে এস.এস.সিতে এ+ পেয়েছে ২৫ জন

  • রবিবার, ১২ মে, ২০২৪

Manual2 Ad Code

জুড়ী (মৌলভীবাজার ) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চলতি বছরের মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে রোববার।

Manual3 Ad Code

এস.এস.সি পরীক্ষায় জুড়ী উপজেলার তিনটি কেন্দ্রে ১৭৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৯৩ জন। পাসের হার ৬৬.৪২। এ+ পেয়েছে ২৫ জন। দাখিল পরীক্ষা কেন্দ্রে ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪০ জন। পাসের হার ৮৬.২৭। এ+ একটি।

Manual7 Ad Code

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২৬ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৬১.৪৫। জিপিএ ৫ রয়েছে ২৩টি। হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৫১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৪ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৬৭.১৯। ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৪২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৩ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৭৫.৪৬। জিপিএ ৫ রয়েছে ২টি।

Manual4 Ad Code

এদিকে দাখিল পরীক্ষায় হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ৮টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ৯৮ জনের মধ্যে ৭৮ জন পাস করেছে। পাসের হার ৭৯.৫৯। শাহপুর ইসলামীয়া মাদ্রাসার ৩৬ জনের মধ্যে ৩৪ জন পাস করেছে। পাসের হার ৯৪.৪৪। জায়ফরনগর ইসলামীয়া মহিলা মাদ্রাসার ২৯ জনের সবাই পাস করেছে। পাসের হার শতভাগ। হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া আলিম মাদ্রাসার ৪৩ জনের মধ্যে ৪০ জন পাস করেছে। পাসের হার ৯৩.০২। জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ৭৫ জনের মধ্যে ৭০ জন পাস করেছে। পাসের হার ৯৩.৩৩। জিপিএ ৫ রয়েছে ১ টি। নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার ৬৫ জনের মধ্যে ৫৪ জন পাস করেছে। পাসের হার ৮৩.০৮। সাগরনাল সিনিয়র মাদ্রাসার ১৩৭ জনের মধ্যে ১২০ জন পাস করেছে। পাসের হার ৮৭.৫৯ এবং এম এ মুছাওয়ীর দাখিল মাদ্রাসার ২৭ জনের মধ্যে ১৫ জন পাস করেছে। পাসের হার ৫৫.৫৫।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!