সিলেটে ‘হিট স্ট্রোকে’ জুড়ীর যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সিলেটে ‘হিট স্ট্রোকে’ জুড়ীর যুবকের মৃত্যু

  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে তীব্র গরমে নগরীর জিন্দাবাজারে মাথা ঘুরে পড়ে জুড়ীর মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন। সিলেটে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এ ঘটনা ঘটে ।

Manual3 Ad Code

আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নগরের জিন্দাবাজারের বিপণী বিতান সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে। তিনি সিলেট নগরে ভাড়া বাসায় বসবাস করতেন এবং বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী সাগর দেবনাথ জানান, নগরের সিটি সেন্টার শপিং মলের সামনের ফুটপাতে দুপুর ১২টার দিকে ওই যুবক মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আমরা কয়েকজন তাকে ধরে সিটি সেন্টারের সামনের খালি জায়গায় নিয়ে আসি। সেখানে নিয়ে আসার পর তিনি কয়েকবার শ্বাস নেন। এ সময় আমরা তাকে সামান্য পানি পান করাই। পরে তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দেন। আমাদের ধারণা- তিনি এখানেই মৃত্যুবরণ করেছেন। পরে ওই যুবকের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে এক স্বজনের নম্বর বের করে কল দিয়ে বিষয়টি জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই তার এক স্বজন এখানে এসে তাকে নিয়ে যান। তবে কোনো হাসপাতাল নাকি বাড়িতে নিয়ে গেছেন সেটি আমরা জানি না।

Manual5 Ad Code

নিহত শফিকুলের বড় ভাই মো. জহিরুল ইসলামের বলেন, ‘আমার ভাই (শফিকুল) মারা গেছেন। সিটি সেন্টার থেকে উদ্ধার করে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ পরিবারের সদস্যদের ধারণা- তীব্র গরমে হিট স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Manual5 Ad Code

এ বিষয়ে শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ওই যুবককে আমাদের এখানে মৃত অবস্থায়ই নিয়ে এসেছেন পরিবারের লোকেরা। আমরা পরীক্ষা করে মৃত পেয়েছি। তবে মৃত্যুর কারণ আমরা বলতে পারবো না। পরিবারের সদস্যরা আমাদের শুধু বলেছেন- মাথা ঘুরে পড়ে গেছেন। এর উপর ধারণা করে পরীক্ষা না করে আসলে আমরা কিছু বলতে পারি না।’

Manual2 Ad Code

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী তার টিম নিয়ে সিটি সেন্টারে গিয়ে ওই যুবককে পাননি।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বিকাল চারটার দিকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল ৩ টায় সিলেটে রেকর্ডকৃত তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!