মাধবপুরে নারী শ্রমিকদের ব্ল্যাকমেইল ও বেতন আটকে যৌন হয়রানির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

মাধবপুরে নারী শ্রমিকদের ব্ল্যাকমেইল ও বেতন আটকে যৌন হয়রানির অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

Manual4 Ad Code

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::  মাধবপুরে কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগো লি: কোম্পানির এক কর্মকর্তার বিরুদ্ধে নারী শ্রমিকদের ব্ল্যাকমেইল ও বেতন আটকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার নাম মেহেদী হাসান বাবু। তিনি কোম্পানিটির ডেপুটি ইনচার্জ পদে দায়িত্বরত।

এলাকাবাসী জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে এলাকার একাধিক নারী শ্রমিকদের যৌন হয়রানির অভিযোগও রয়েছে। চাকরি হারানোর ভয়, বিভিন্ন হয়রানি, অপবাদ ও সামাজিকতার কারণে নারী শ্রমিকরা মুখ খুলতে চান না। কিন্তু এবার চৌমুহনী ইউপির হরিণখোলা গ্রামের এক তরুণী শ্রমিক তার ওপর যৌন নির্যাতনের বিচার চেয়ে প্রকাশ্যে এলেন লিখিত অভিযোগ নিয়ে কোম্পানিটির প্রশাসনের কাছে।

ওই ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। এলাকাবাসী মঙ্গলবার রাত পর্যন্ত কোম্পানির সামনে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এলাকাবাসী কোম্পানিটি ঘেরাও দিয়ে রেখেছেন যাতে কর্মকর্তা পালিয়ে যেতে না পারেন। ওই কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও কোম্পানি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code

ভুক্তভোগী তরুণী বলেন, ওই কর্মকর্তা কোম্পানির গোপন রুমে যেখানে সিসি টিভি নেই সেখানে নিয়ে তার সঙ্গে খারাপ কাজ করত। ব্ল্যাকমেইল করত। এতদিন বলছিল বিয়ে করবে এখন বলছে বিয়ে নাকি করবে না। কোম্পানির বিভিন্ন লোকজন দিয়ে আমাকে হুমকি দিয়ে বেড়াচ্ছে, যদি আমি মুখ খুলি তাহলে আমাকে গুম করে ফেলবে।

Manual4 Ad Code

এ ব্যাপারে অভিযুক্ত কর্মকর্তা মেহেদী হাসান বাবুর সঙ্গে কোম্পানিতে গিয়ে দেখা করতে চাইলে তিনি সামনে আসেননি। এ বিষয়ে সাংবাদিকদের কোনো বক্তব্যও প্রদান করেননি তিনি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!