সিলেট নগরী মধ্যরাতে প্লাবিত, ভোগান্তিতে নগরবাসী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

সিলেট নগরী মধ্যরাতে প্লাবিত, ভোগান্তিতে নগরবাসী

  • সোমবার, ৩ জুন, ২০২৪

Manual8 Ad Code

সিলেট অফিস :: সিলেটে গতরাতে প্রবল বৃষ্টিতে সুরমা নদীর পানি বেড়ে রাস্তাঘাট তলিয়ে গেছে। নগরের অসংখ্য বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে।এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রোববার (২ জুন) রাত ১২টা থেকে এ বৃষ্টিপাত শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, নগরীর তালতলা, মাছুমদিঘীরপার, জামতলা, তোপখানা, কাজির বাজার, যতপুর, তেররতন, কালিঘাট, চালিবন্দর, উপশহর, মাছিমপুর, সোবহানীঘাট, পায়রা, শেখঘাটসহ নগরীর বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে রাস্তা ও বাসা বাড়ি প্লাবিত হয়।

Manual2 Ad Code

নগরীর তালতলার বাসিন্দা রজত কান্তি গুপ্ত বলেন, ২০২২ পরে ঘরেআবারো পানি ঢুকলো ২০২৪ সালে। পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছি৷ বন্যা আগ মূর্হতে যদি নদী-ছড়া- খাল-বিল খনন করা হত তাহলে নগরীতে পানি দুখতো না।

তোপখানা এলাকা বাসিন্দা বিপাশা দাস বলেন, অতি বৃষ্টির কারনে আমাদের ঘরে পানি দুখে গেছে। পানি দুখার ফলে ভোগান্তিতে পড়েছি আমরা। পরিবারের সদস্যদের নিয়ে আতংক রাত কাটাচ্ছি। সটিক ভাবে যদি সিটি কর্পোরেশন নদী খনন করতো তাহলে বার বার বন্যাতে আমরা আক্রান্ত হতাম না।

Manual2 Ad Code

নগরীর মির্জাজাঙ্গালের বাসিন্দা এডভোকেট দেবব্রত চৌধুরী বলেন, বন্যার পানি তো ঘর লাগোয়া ছিল আগে থেকেই তার উপর মুষলধারে বৃষ্টিতে একাকার হয়ে গেছে সবকিছু। দূর্ভোগে আছি।

Manual8 Ad Code

নগরীর দাঁড়িয়া পাড়ার বাসিন্দা চৈতী গোপ বলেন , বন্যা ও বৃষ্টির পানিতে আমাদের ঘরে দুখেছে। ঘরের সব কিছু পানিতে তলিয়ে গেছে। ভোগান্তি রাত কাটাচ্ছি আমরা।

এছাড়া রাতের টানা য়েকঘণ্টার বৃষ্টিতে  সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও। চিকিৎসাকেন্দ্রটির বিভিন্ন ভবনের নিচতলা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

এদিকে সিলেটের বন্যা পরিস্থিতির আগের (২ মে) দিন কিছুটা উন্নতি হয়েছিলো। বেশ কিছু স্থানে কমে এসেছিলো পানি। কিন্তু রাতে বৃষ্টিতে ফের নগরীতে বাড়লো পানি

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!