কুলাউড়ায় জব্দ করা ১০ লক্ষাধিক টাকার বালু চুরির অভিযোগ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কুলাউড়ায় জব্দ করা ১০ লক্ষাধিক টাকার বালু চুরির অভিযোগ!

  • রবিবার, ২৯ জুন, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর চরের নিলামযোগ্য জব্দ করা বালু প্রশাসনের অনুমতি ছাড়াই আরাধনা এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জব্দ করা ওই বালু থেকে প্রায় ১২-১৩ লক্ষ টাকার বালু দিয়ে প্রায় দশ হাজার বস্তা জিওব্যাগ নদীর কাজে লাগানোর জন্য প্রস্তুত করে রেখেছে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। জব্দকৃত ওই বালুর বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকারও বেশি। এতে বড় ধরণের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।

গত ২১ মে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা থেকে “মনু নদীর ভাঙ্গন থেকে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া উপজেলা রক্ষা” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ৬৪টি জেলার অভ্যন্তরস্ত ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন (প্রথম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় মনু নদীর চর খনন হতে উত্তোলনকৃত মাটি-বালু নিলাম প্রদানের জন্য শর্তাবলী মোতাবেক বিজ্ঞপ্তি আহবান করা হয়।

Manual7 Ad Code

ওই বিজ্ঞপ্তিতে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় চর থেকে খনন করার পর জব্দ করা বালু নিলাম হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। তন্মধ্যে তাজপুর চরে ১ লাখ ৭৩ হাজার ৭৯ ঘনফুট বালু জব্দ করা হয়। কিন্তু নিলাম প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার আগেই মনু নদীর প্রতিরক্ষা বাঁধের কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ অনুমতি ছাড়াই উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা মৌজার কটারকোনা বাজারের উত্তরপাশে তাজপুর চরের জব্দকৃত বালু নদীর কাজে লাগিয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা এলাকায় গিয়ে মনু নদীর চরের একটি স্থান থেকে বালি নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

Manual4 Ad Code

এসময় স্থানীয় লোকজন জানান, গত দুই মাস ধরে জব্দ করা ওই বালু থেকে এরই মধ্যে প্রায় ১২-১৩ লাখ টাকারও বেশি বালু সরিয়ে নিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার তদারকি অভাবে ঠিকাদারী প্রতিষ্ঠান জব্দকরা ওই বালু অন্যত্র ব্যবহারের সুযোগ কাজে লাগিয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় ভয়ে সরাসরি বাঁধা দিতে সাহস পাচ্ছেন না এলাকার লোকজন।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের মালিক রিপন আহমদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

Manual8 Ad Code

এ বিষয়ে হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকদের আপত্তি করেছি। তারা তখন আমাকে জানিয়েছে, জব্দকৃত ওই বালু নাকি তারা নিলামের মাধ্যমে ইজারা নিয়েছে। আমি তাদের বলেছি নিলাম পাওয়ার প্রমাণপত্র দেখাতে। বিষয়টি আমি এসিল্যান্ড স্যারকে অবগত করেছি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন জানান, বিষয়টি জানার পর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার মাধ্যমে ওই বালু নেয়া বন্ধ করা হয়েছে এবং যে বালু জিওব্যাগে ভরা হয়েছে তা ফেরত দিতে বলা হয়েছে। যদি ঠিকাদারী প্রতিষ্ঠান নিলামের আগে বালু ফেরত না দেয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, অনুমতি ছাড়া কোন অবস্থাতেই চর খননের জব্দকৃত বালু অন্যত্র ব্যবহারের সুযোগ নেই। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেয়া হয়েছে। কুলাউড়ার বিভিন্ন স্থানে জব্দকৃত বালু নিলামের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে বিজ্ঞপ্তি আহবান করা হয়েছে। খুব শীগ্রই বালু নিলাম করা হবে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!