‘সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে বিশ্বাসী নয়- মো. খবিরুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

‘সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে বিশ্বাসী নয়- মো. খবিরুল ইসলাম

  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নাগরিকদের সমঅধিকারে জামায়াতে ইসলামী বিশ্বাসী উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী ও ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. খবিরুল ইসলাম বলেন, নাগরিকদের সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু সম্প্রদায়কে আর সংখ্যালঘু বানিয়ে রাখতে দিবে না।

Manual3 Ad Code

সোমবার (৩১ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার মির্জাপুর রথযাত্রা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, এদেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। কেউ কোন ধর্মের অনুসারী রাষ্ট্রের কাছে সেটি বিবেচ্যের বিষয় হবে না, রাষ্ট্র বিবেচনা করবে সকলেই রাষ্ট্রের নাগরিক।

এ ছাড়া তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জামায়াতে ইসলামীর রাজনীতি হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষের পাশে থাকা। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো যায়নি কিন্তু রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে। এ আন্দোলন জনগণের অধিকার
প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে।

বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানকার প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। হিন্দুদের সংখ্যালঘু হিসেবে নয় বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাবে।

Manual1 Ad Code

শাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রধান উপদেষ্টা কেএম রফিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. আবু শাহীন, সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম জনি, শাহাগোলা ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. মোহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, খন্দকার ফজলুর রহমান, মজিদসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!