বড়লেখার সুমি ও আরিফ ৪৪তম বিসিএস শিক্ষা ও সমবায় ক্যাডারে সিলেক্টেড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আত্মহত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

বড়লেখার সুমি ও আরিফ ৪৪তম বিসিএস শিক্ষা ও সমবায় ক্যাডারে সিলেক্টেড

  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

৪৪তম বিসিএস পরীক্ষায় বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী সুমি বেগম শিক্ষা ক্যাডারে ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী আরিফ আহমদ সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক/শিক্ষিকাসহ এলাকায় আনন্দের বন্যা বইছে।

গতকাল সোমবার (৩০ জুন) সরকারি কর্মকমিশন (পিএসসি) ওয়েবসাইটে ৪৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করেছে।

Manual5 Ad Code

আরিফ আহমদ ঢাকাস্থ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সুমি বেগম ২০২৩ সাল থেকে ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে কর্মরত। তিনি উপজেলার কলাজুরা গ্রামের মৃত ইসমাইল আলী ও করবুন নেছার চতুর্থ মেয়ে। ২০১০ সালে কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় হতে গোল্ডেন এ-প্লাস ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ থেকে ২০১২ সালে এইচএসসিতে ব্যবসায় শিক্ষা শাখায় সিলেট শিক্ষাবোর্ডে প্রথমস্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে মার্কেটিংয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

Manual6 Ad Code

এদিকে বিসিএস সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আরিফ আহমদ উপজেলার চন্ডিনগর গ্রামের বশির উদ্দিন ও ফেরদৌসী বেগমের ছেলে। তিনি ২০১৩ সালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে এ-প্লাস পেয়ে এইচএসসি পাশ করেন। ২০২১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এমবিএ সম্পন্ন করেন। তিনি ঢাকাস্থ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এসিসটেন্ট ম্যানেজার পদে কর্মরত।

Manual2 Ad Code

আরিফ আহমদ ও সুমি বেগমের কৃতিত্বে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অরসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!