দুর্গন্ধের ভোগান্তি লাঘব- বড়লেখায় বন্যায় ভিজে নষ্ট ২৩৪ বস্তা চাল মাটি চাপা দিল পৌরকর্তৃপক্ষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

দুর্গন্ধের ভোগান্তি লাঘব- বড়লেখায় বন্যায় ভিজে নষ্ট ২৩৪ বস্তা চাল মাটি চাপা দিল পৌরকর্তৃপক্ষ

  • সোমবার, ৩০ জুন, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা পৌরসভা হলরুম আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। বন্যার পানি ঢুকে ভিজে নষ্ট হয়ে যাওয়া বিতরণ অনুপযোগি গলার কাটা ভিজিএফের ২৩৪ বস্তা চাল অবশেষে মাটি চাপা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। গত রোববার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি, ব্যবসায়ি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ৭ মেট্টিক টন পচা চাল গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। পচা চালের দুর্গন্ধে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা ও আগত সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোয়াচ্ছিলেন।

Manual2 Ad Code

জানা গেছে, গত ৭ জুন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকুলে প্রায় ৩১ মেট্টিক টন (১০২৭ বস্তা) ভিজিএফ চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। গত ২৯ মে খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করে পৌরসভা হলরুমে চালগুলো রাখা হয়। পরপর দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় গত ২ জুন থেকে বিতরণ শুরুর প্রস্তুতি নিলেও ৩১ মে’র আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে পৌরসভা কার্যালয়ের ভেতর ৩/৪ ফুট পানিতে ডুবে যায়। এতে অন্যান্য ক্ষয়ক্ষতির সাথে ভিজিএফের ২৩৪ বস্তা চাল ভিজে নষ্ট হওয়ায় বিতরণ অনুপযোগি হয়ে ওঠে। চালগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল, কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ পচা চালের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অবশেষে এ সংক্রান্ত ৫ সদস্যের কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা কর্তৃপক্ষ পরিবেশ বান্ধব উপায়ে গত রোববার বিকেলে পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে চালগুলো মাটি চাপা দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাব রক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ, ব্যবসায়ি শামীম আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

পৌরসভার প্রশাসক ও ইউএনও তাহমিনা আক্তার জানান, ভিজিএফের বিতরণ অনুপযোগি নষ্ট চালগুলো পৌরসভা কার্যালয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এব্যাপারে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। ওই কমিটির মতামতের ভিত্তিতে দুর্গন্ধে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য চালগুলো (২৩৪ বস্তা) গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!