কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানে টাকা জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানে টাকা জরিমানা আদায়

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করাসহ নানা অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে উপজেলার ভানুগাছ বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়।

Manual1 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারের ষ্টেশন রোড, মাধবপুর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মাধবপুর রোডে অবস্থিত ফাস্ট টাইম বেকারীকে ১০ হাজার টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত দি সেন্ট্রাল ফার্মেসীকে ৩ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত লোকনাথ ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবানুনাশক বিক্রয় না করতে পারে সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews