গণচাঁদায় নির্বাচন, ‘চা-কন্যা’ খায়রুন আক্তারে বাজিমাত! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

গণচাঁদায় নির্বাচন, ‘চা-কন্যা’ খায়রুন আক্তারে বাজিমাত!

  • বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Manual5 Ad Code

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ‘চা-কন্যা’ খায়রুন আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাজিমাত করেছেন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছে। চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিতি পাওয়া খায়রুন আক্তার মায়ের হাঁস,মম মোরগ বিক্রির টাকা ও বাগান শ্রমিকদের গণচাঁদায় নির্বাচন করে এ বাজিমাত করেন।

শুরু থেকেই কলস প্রতিক নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা খায়রুন শেষ পর্যন্ত বাজিমাত করেছেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

Manual1 Ad Code

স্থানীয়দের কাছে খায়রুন ‘চা-কন্যা’, ‘অগ্নিকন্যা’, ‘স্লোগানকন্যা’সহ বিভিন্ন নামে পরিচিত। চা বাগানে ছোট থেকে বড় সবাই তাকে ‘দিদি’ বলে ডাকে। এ পরিচিতিকে কাজে লাগিয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন খায়রুন।

স্থানীয়ভাবে সংগৃহীত তথ্যে দেখা গেছে, খায়রুন ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অন্য চার প্রার্থী জামানত হারাতে চলেছেন।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, চা বাগানের শ্রমিকরা সভা ডেকে তাকে প্রার্থী করেছেন। মনোনয়ন ফরম কেনা, প্রচারণার কাজসহ সব ব্যয় মিটিয়েছেন তারা। ১০ টাকা করে গণচাঁদা তুলে, নানাজনের কাছ থেকে সহায়তা নিয়ে সেই খরচের ধাক্কা সামলানো হয়েছে। খায়রুনের বিজয়ে চা বাগানগুলোতে রীতিমতো উৎসব বিরাজ করছে।

খায়রুন আক্তার এ বিজয়ে আনন্দ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলার চান্দপুর চা বাগানের পাশে মা মল্লিকা খাতুনকে নিয়ে থাকেন তিনি। মা হাঁস-মুরগি বিক্রি করে ১০ হাজার টাকা দিয়েছেন নির্বাচনের জন্য। স্থানীয় একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন।

Manual5 Ad Code

২০১২ সালে খায়রুনের বাবার ক্যানসার ধরা পড়ে। গরু-ছাগল বিক্রি করে চিকিৎসা করানো হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। বাবার অসুখের জন্য এসএসসির টেস্ট পরীক্ষাটা আর দেওয়া হয়নি খায়রুনের। চা শ্রমিক হিসেবে কাজে যোগ দিতে হয়। দুই বোন, এক ভাই ও মাকে নিয়ে অতিকষ্টে সংসার চালানোর পর বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সব মহলে পরিচিতি পান খায়রুন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!