ওসমানীনগরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ! কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব বড়লেখায় বেবিজোনের শার্ট চুরি, সিসি ফুটেজে চোর শনাক্ত ও গ্রেফতার : চোরাইপণ্য উদ্ধার কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ ছাতকে অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন : বালু লুটপা‌টের ঘটনায় ৫‌টি মামলায় গ্রেপ্তার ২

ওসমানীনগরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • শুক্রবার, ৭ জুন, ২০২৪

Manual8 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::: দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বছরে পদার্পণ উপলক্ষে ওসমানীনগরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজন করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক যায়যায়দিনের ওসমানীনগর প্রতিনিধি এমদাদুর রহমান খানের সভাপতিত্বে ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব মো. বশির মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সহ সভাপতি আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি, কোষাধ্যক্ষ কবির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, ক্রিড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সংস্কৃতি সম্পাদক জিতু মিয়া, নির্বাহী সদস্য মো. কয়েছ মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মো. জামাল খান সামছু, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ওসমানীনগর শাখার যুগ্ম আহবায়ক ডা: মুকুন্দ লাল নাথ, সদস্যরা সুলেমান মিয়া, লিমন দাস, সালমান শাহ,,শাহজাহান গাজী, আতহার আলী,হাবিবুর রহমান,রুহুল আমীন সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগত অতিথিরা বলেন, যায়যায়দিন পূর্বের ন্যায় আগামি দিনগুলোতে নিরপেক্ষ, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে দেশের উন্নয়নে অংশীদার হবে। পত্রিকাটি দেশের পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত নির্যাতিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!