কুলাউড়ায় পানীবন্দি মানুষদের মাঝে জামায়াতের উপহার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় পানীবন্দি মানুষদের মাঝে জামায়াতের উপহার!

  • শনিবার, ২২ জুন, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ বন্যায় পানী বন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের লোকজন। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে এসে আশ্রয় নিয়েছেন বন্যা আশ্রয় কেন্দ্রে। এসব মানুষদের খুঁজে খুঁজে বের করে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার (খাদ্য সামগ্রী)। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার ছকাপন বাজারের আশ্রয় কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জানা যায়, শনিবার দুপুরে কাদিপুর ইউনিয়নের ছকাপন বন্যা আশ্রয় কেন্দ্রে উঠা পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।

Manual8 Ad Code

উক্ত উপহার সামগ্রী বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি ইয়ামির আলী, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর জাকির হোসেন, শিবিরের উপজেলা সভাপতি ফয়সল আহমেদ প্রমূখ।

Manual6 Ad Code

ঢাকা পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান জানান, গত এক সপ্তাহ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়েছে নিজ জন্মভূমি কুলাউড়া। এমন খবর পেয়েই তিনি ঢাকা ছেড়ে চলে আসেন নিজ এলাকায়। ঈদের পরদিন থেকেই বন্যা কবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এছাড়াও গত চারদিনে ভুকশিমইল, জয়চন্ডী ও কাদিপুর ইউনিয়নের ৮ টি আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের হাতে হাতে পৌঁছে দিয়েছেন জামায়াতের উপহার (খাদ্য সামগ্রী)। রোববার থেকে আরও বৃহৎ আকারে জামায়াতের উপহার সামগ্রী বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!